প্রথম ইউএসবি ফাস্ট চার্জিং সার্টিফায়েড ফোন গ্যালাক্সি এস২০

২৬ ফেব্রুয়ারি, ২০২০ ০১:২৮  
প্রথম ফোন হিসেবে ইউএসবি ফাস্ট-চার্জার সার্টিফিকেশন পেয়েছে স্যামসাং গ্যালাক্সি এস২গ। ইউএসবি প্রযুক্তি নিয়ে কাজ করা সংগঠন ইউএসবি ইমপ্লিমেন্টার্স ফোরাম এই স্বীকৃতি দিয়েছে। খবর এনগ্যাজেট। এই সার্টিফিকেশন নিশ্চিত করছে যে, গ্যালাক্সি এস২০ সিরিজ প্রোগ্রামেবল পাওয়ার সাপ্লাই (পিপিএস) এবং ইউএসবি পাওয়ার ডেলিভারি (ইউএসবি পিডি) ৩.০ স্পেসিফিকেশন সমর্থন করবে। এর অর্থ হলো, ফোনটি অন্য সার্টিফায়েড থার্ড পার্টি ফাস্ট চার্জার সমর্থন করবে। এই প্রযুক্তির মাধ্যমে চার্জার এবং ডিভাইস সঠিক যোগাযোগ করতে সমর্থ হবে। ফলে ডিভাইসে ঠিক যে পরিমান ভোল্টেজ এবং কারেন্টের প্রয়োজন হবে চার্জটির ঠিক সেই পরিমান ডেলিভারি করবে। ডিবিটেক/বিএমটি